৭ নভেম্বর ২০১০ - ২০:৩০

কানাডার রাজধানী অটোয়ার মুসলমানরা ঈদুল আযহা’র দিন কুরবানী করার পরিণামে অর্থ দণ্ডের সম্মুখীন হওয়ার বিষয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ২০০৫ সাল হতে কানাডার আনাটারিও অঞ্চলে দুম্বা ক্রয় ও জবাইয়ের নির্দিষ্ট স্থান ব্যতীত জবাইয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরই ভিত্তিতে এ বছর এ দেশের রাজধানী অটোয়ার কিছু কিছু মুসলমান ঈদুল আযহার দিন কোরবানী করে অর্থদণ্ডের শিকার হওয়ার বিষয়ে উদ্বিগ্ন।

ইতিপূর্বে একজন মুসলমান পশু কোরবানী ও তার মাংস বিতরণের দায়ে ২ হাজার ডলার জরিমানা দিতে বাধ্য হন।

কানাডীয় মুসলমান আবেদ আবু ফারহা জানিয়েছেন: প্রশাসন তাদের এ সিদ্ধান্তের ব্যাপারে অটল। তারা জবাইয়ের স্থান ব্যতীত অন্য স্থানে কোরবানীর উপর জরিমানা ধার্য্য করে ঈদুল আযহার দিনে কোরবানী করার ইসলামি প্রথা বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়াতে চায়।

উল্লেখ্য, কানাডার কৃষি মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এ জরিমানার অর্থ আরো বেশী হতে পারে। এমনকি এ অর্থ ২৫ হাজার ডলার পর্যন্ত পৌঁছুতে পারে বলে জানা গেছে।#